হবিগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আগুনে পুড়ে গেছে ২০টি দোকান।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলা সদরের আদর্শ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে।
হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে প্রায় ৩৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন বানিয়াচং থানা শাখার সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম খোকন জানান, আগুনে মুদি দোকান, ওষুধের দোকানসহ ২০টি দোকান পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪৩ ঘ.
bdnews24