ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগের যে সংবাদ প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি পদত্যাগ করেননি।
দৈনিক যুগান্তর ও সমকালে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে ইউনূসের পদত্যাগের খবর জানানো হয়।
এ বিষয়ে ইউনূস বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুটি পত্রিকায় যে খবর ছাপা হয়েছে তা ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি পদত্যাগ করিনি।"
প্রকাশিত সংবাদের প্রতিবাদপত্র তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তা পত্রিকা দুটিতে পাঠানো হয়েছে।
প্রকাশিত সংবাদে বলা হয়, ইউনূস অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিষয়টির সত্যতা বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
স
bdnews24