২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ি থেকে বুধবার অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 04:28 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ি থেকে বুধবার অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- রাজধানীর মুরাদপুর এলাকার হুসাইন আহম্মেদ ফরহাদ (২৬), মুন্সিগঞ্জের মহেশপুর এলাকার রাসেল হোসেন (২০) ও বগাইকান্দি এলাকার মো. ছিতু মিয়া (২৩)। তাদের কাছ থেকে ইতালির তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দু'টি ম্যাগজিন উদ্ধার করা হয়। র‌্যাব-১১ এর পরিচালক গাজী মো. আহসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর বড়বাজার এলাকায় মেসার্স সততা এন্টারপ্রাইজ থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। "সেখানে অস্ত্র বিক্রির জন্য ফরহাদ, রাসেল ও ছিতু অপেক্ষা করছিলেন," বলেন তিনি। এ ব্যাপারে যাত্রাবাড়ি থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২০০ ঘ.