২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্জেন্ট আহাদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সার্জেন্ট আহাদ পারভেজ হত্যামামলার প্রধান আসামি কাঙ্গালী জাকিরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্জেন্ট আহাদ পারভেজ হত্যামামলার প্রধান আসামি কাঙ্গালী জাকিরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার মহানগর গোয়েন্দা পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহানগর গোয়েন্দা ও অরপাধ তথ্য বিভাগের পুলিশ পরিদর্শক মো. ফজলুল হকের নেতৃত্বে একটি দল পল্টন থানার গুলিস্তান এলাকা থেকে সার্জেন্ট আহাদ হত্যা মামলার আসামি ও একটি ছিনতাইকারি গ্র"পের মূল হোতা কাঙ্গালী জাকির ওরফে জাকিরকে (৩২) গ্রেপ্তার করে। জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী রাত ৩টায় সবুজবাগ থানার মান্ডা দানোব গলিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জাকির জানান, তিনি মনডিয়াল মানি এক্সচেঞ্জের ডাকাতি এবং মহানগরীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। ২০০০ সালের ২৮ অক্টোবর বঙ্গভবনের পাশের পার্কের সামনের রাস্তায় জাকিরের নেতৃত্বে একটি ছিনতায়ের পর সার্জেন্ট আহাদ পারভেজ ছিনতাইকারিদের ধাওয়া করেন। এসময় ছিনতাইকারিরা তাকে ছুরি মেরে হত্যা করে পালিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাকিরকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজত চাইলে আদালত তিনদিনের হেফাজত মঞ্জুর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২১২৫ ঘ.