২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় পাঁচশ পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে চারশ ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 03:43 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে চারশ ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন সংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার সকালে পল্লবী থানার উপ-পরিদর্শক মো. ইয়াছিন মুন্সির নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেকশন-১১, ব্লক-সি, রোড-১১-এর হাকিমের দোকানে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ি মো. হাকিমকে (৫৫) উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২১৩২ ঘ.