বগুড়া, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সদর উপজেলায় মঙ্গলবার রাতে আকস্মিক অভিযানে ৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কামরুল আলম বাজুও রয়েছেন।
বুধবার তাদের জেল হাজতে পাঠানো হয়।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বগুড়া পৌর এলাকা ও ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাতে একযোগে অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে সদর থানা, আটটি ফাঁড়ি ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ অংশ নেয়।
বগুড়া সদর থানার ওসি একেএম খালেকুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২১ ঘ.
bdnews24