ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব পর্যায়ের ১৪ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে।
এদের মধ্যে দুইজন উপসচিবের দপ্তর বদল হয়েছে। ১২ জন উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. সাজেদুল হাসানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব ড. কাজী লিয়াকত আলীকে সংস্থাপন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে- ড. আবু সালেহ মোস্তফা কামাল ও শেখ শোয়েবুল আলমকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
সীমা সাহাকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে, ইছাহাক মিয়াকে কৃষি মন্ত্রণালয়ে, আলী আহমেদকে সংস্থাপন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে ওবায়দুল হককে এবং কামরুল হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়া কাজী ওয়াছি উদ্দিন, সায়মা শাহীন সুলতানা, নাসরিন সুলতানা, মহিবুর রহমান ও ফারহিনা আহমেদকে অর্থ বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/১৮৪৪ ঘ.
bdnews24