২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তি কমিশনে সাংগঠনিক কমিটিতে বাংলাদেশ

জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সাংগঠনিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সাংগঠনিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, জাতিসংঘ শান্তি মিশনগুলোতে সর্বোচ্চ সংখ্যক সদস্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছরের (২০১১-১২) জন্য এই সম্মান অর্জন করেছে। বেশী সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী প্রথম দশটি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, নাইজেরিয়া ও পাকিস্তান এ কমিটিতে রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ২০ ডিসেম্বর ২০০৫ এর ৬০/১৮০ তম এবং ১৮ ডিসেম্বর ২০০৮ এর ৬৩/১৪৫ তম প্রস্তাবের অধীনে এ কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক কমিটির সদস্য হিসেবে বাংলাদেশকে নির্বাচনের বিষয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২০২৪ ঘ.