২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় মঙ্গলবার দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

রাজশাহী, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় মঙ্গলবার দুই শিশুর মৃত্যু হয়েছে। সাতক্ষীরার তালা উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় মারা গেছে আরেক শিশু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: নগরীর হরগ্রাম মুন্সীডাঙ্গা এলাকার মাইনুল হকের ছেলে সাফল্য (১২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বাগমারা উপজেলার চামপাকুড়ী গ্রামের মঞ্জুর রহমানের ছেলে সোহান (৮) মারা গেছে পিকআপ ভ্যানের ধাক্কায়। নগরীর রাজপাড়া থানার ওসি শহীদুল হক জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সাফল্য বাড়িতে লাইটের সুইচ অন করতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি জানান। বাগমারা থানার ওসি হারুন-অর-রশিদ জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার ভবানীগঞ্জ-আত্রাই সড়কের চামপাকুড়ি এলাকায় রাস্তার পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় সোহান ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ও এলাকাবাসী ধাওয়া করে পিকআপ ভ্যানটি আটক করে। তবে চালক পালিয়ে যায়। ওসি বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। সাতক্ষীরা: তালা উপজেলার জেয়ালা গ্রামে ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে আব্দুল মালেক সরদারের ছেলে মো. নাসিম (৫)। এলাকাবাসী জানায়, সকাল ১১ টার দিকে রাস্তা পার হওয়ার সময় চলন্তভ্যানটি নাসিমকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয়। তালা থানার ওসি এ বি সিদ্দিক জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪০ ঘ.