২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উভারামপুরে পুকুরে ডুবে একটি শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

চাঁদপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উভারামপুরে পুকুরে ডুবে একটি শিশু মারা গেছে। শিশুটির নাম নাসির পাটোয়ারি (৫)। সে হাজীগঞ্জ উপজেলার মাতৈইন গ্রামের রিপন পাটোয়ারীর ছেলে। মঙ্গলবার দুপুরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুর মা মুক্তা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি নাসিরকে নিয়ে সোমবার উভারামপুরে বাবার বাড়ি বেড়াতে আসেন। এদিনই নাসির নিখোঁজ হয়।" মঙ্গলবার দুপুরে নাসিরের লাশ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠে। মুক্তা জানান, তার তিন ছেলের মধ্যে নাসির সবার বড়। নাসিরের জমজ আরেক ভাই আছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি বলে জানান মুক্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/২০১১ ঘ.