দিনাজপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাপড় আটক করে তা আত্মসাতের অভিযোগে দিনাজপুরে গোয়েন্দা পুলিশের একজন উপ পরিদর্শকসহ ৫ পুলিশকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে আদালত।
দিনাজপুর শহরের ক্ষেত্রীপাড়া এলাকার ব্যবসায়ী হাসমত আলী ৫ গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে ৪ লাখ ৫২ হাজার ১৫০ টাকা মূল্যের দেশী কাপড় আটক করে তা আত্মসাতের অভিযোগ এনে আমলী আদালত-৪ এ গত ১৪ অক্টোবর মামলা দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বিচারিক হাকিম মো. সোহাগ তালুকদারের আদালত মামলাটি আমলে নিয়ে ৫ ডিবি পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাদীর আইনজীবি অ্যাডভোকেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার শুনানি শেষে দিনাজপুর ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই জাহাঙ্গীর, সিপাহী মোশাররফ ও হাকিকুল ইসলামের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তিনি মামলার বিবরণী সম্পর্কে জানান, দিনাজপুর শহরের ক্ষেত্রীপাড়া মহল্ল
bdnews24