২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেলপথ হবে

মংলা সমুদ্রবন্দরকে কার্যকর করার লক্ষ্যে খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত ৫৩ কিলোমিটার রেলপথ নির্মাণ করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা সমুদ্রবন্দরকে কার্যকর করার লক্ষ্যে খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত ৫৩ কিলোমিটার রেলপথ নির্মাণ করবে সরকার। এ বিষয়ে এক হাজার সাতশ ২১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প মঙ্গলবার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, 'ফিজিবিলিটি স্টাডিসহ খুলনা হতে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ' নামের এ প্রকল্পে পাঁচশ ৫৬ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার এবং বাকি অর্থ দেবে উন্নয়ন সহযোগীরা। শেরে বাংলা নগরের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল (এনএসি) সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ১১ হাজার পাঁচশ ৮২ কোটি টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয়ের চার হাজার আটশ ৫১ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার এবং প্রকল্প সাহায্য হিসেবে আসবে ছয় হাজার সাতশ ৩১ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলো হলো