২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় শিশু নিহত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। পূর্ব ধর্মপুর গ্রামে মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের সড়কে খেলা করার সময় ইফতেখার হাবিব (৪) নামেও ওই শিশু ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। তার বাবা হাবিবুর রহমান দুবাই প্রবাসী। সাতকানিয়া থানার ওসি মো. খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইটভাটার মাটি পরিবহনকারী একটি ট্রাক দুপুরে হাবিবকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর স্থানীয়রা চালককে গণপিটুনি দিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনীর দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকের চালক পালিয়ে গেছে। ওসি জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/পিডি/১৮৪২ ঘ.