২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দু'শ্রমিকের মৃতদেহ উদ্ধার

গাজীপুরে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

গাজীপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন ঢাকার দোহার উপজেলার রাণীপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু (২৮) এবং টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার খুপীবাড়ি গ্রামের মো. আরিফুল ইসলাম (২৮)। তাদের হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দেলোয়ারকে গুলি করে। তার বুকের বাম পাশে গুলি বিদ্ধ হয়। টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেলোয়ার টঙ্গী মেঘনা রোডের পিনাকি পোশাক কারখানার শ্রমিক। তিনি টঙ্গীর গোপালপুর পূর্ব পাড়া এলাকায় ভাড়া থাকতেন। এদিকে জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার মডার্ণ ফিড মিলের শ্রমিক আরিফুল সোমবার রাতে কাজ সেরে বাসার উদ্দেশ্যে কারখানা থেকে বের হন। মঙ্গলবার সকালে জনতা ওই কারখানার পশ্চিমে সীমানা প্রাচীরের বাইরে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তার বুকে, পেটে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চি‎হ্ন রয়েছে বলে তিনি জানান। ‎‎ উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮০৫ ঘ.