ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও পানির বিকল্প ব্যবস্থা না রাখায় মিরপুরের আনন্দনগরে একটি আবাসিক প্রকল্প বাস্তবায়নের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
ঢাকার আবাসন সঙ্কট নিরসনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অর্থায়নে ১৪তলা বিশিষ্ট ১৬টি ভবন নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগের এ প্রস্তাব মঙ্গলবার কমিটির সভায় উপস্থাপন করা হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন।
প্রকল্প প্রস্তাবে বিদ্যুৎ ও পানির বিকল্প ব্যবস্থা না রাখায় কমিটির সদস্যরা প্রস্তাবটি নাকচ করে দেন বলে জানান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এমএ হান্নান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্ত সচিব প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করেছিলেন। কিন্তু তা ক্রয় সংক্রান্ত কমিটি অনুমোদন করেননি। এটি সংশোধন করে পুনরায় উপস্থাপনের জন্য বলা হয়েছে বলে শুনেছি।"
কমিটির পক্ষ থেকে এতে বিদ্যুৎ ও পানির বিকল্প ব্যবস্থা রাখায় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য পূর্ত সচিব খোন্দকার শওকত হোসেনের সঙ্গে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবাসিক সঙ্কট নিরসনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে ঢাকার মিরপুরে আনন্দনগরে একটি আবাসিক প্রকল্প গড়ে তোলার জন্য স
bdnews24