২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৯

পিরোজপুর পৌরসভার দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 05:08 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

পিরোজপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর পৌরসভার দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। সোমবার দুপুরে পৌরসভার সমানে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে চারজন হলেন- আমিরুল ইসলাম মিরন (৪০), সোহেল সাব্বির হোসেন ফয়েজ (২১), রিপন খান (৩৫) ও জাহিদ শেখ (৪০)। রিপন খানকে খুলনা মেডিকেল লেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে পিরোজপুর সদর হাসপাতাল ও স্থানীয় বেসরকারি ক্লিনিতে চিকিৎসা দেওয়া হয়। অপর পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিএনপি সমর্থিত প্রার্থী নাসিম উদ্দিন খানের মনোনয়নপত্র বাতিল হলে আপিল করার জন্য তিনি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী জানায়, ১টার দিকে নাসিম উদ্দিনের সমর্থকরা জেলা প্রশাসকের কাছে যাচ্ছিলেন। পৌরসভার সামনে এলে হাবিবুর রহমানের সমর্থকরা তাদেও কাছ থেকে আপিলের জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আক্রামুল হোসেন ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বলেন, সহিংসতা এড়ানোর লক্ষ্যে আহতদের ভিন্ন ভিন্নভাবে চিকিৎসা নিতে বলা হয়েছে। সদরের ওসি তাপস রায় চৌধুরী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি। এ ব্যাপারে নাসিম উদ্দিন খান বলেন, হাবিবুর রহমানের লোকজন তার সমর্থকদের ওপর হামলা চালিয়ে কাগজপত্র ছিনিয়ে নিয়েছে। এ কারণে তিনি আপিল করতে পারেননি বলে জানান। কাগজপত্র ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করে হাবিবুর রহমান অভিযোগ বলেন, সহিংসতা সৃষ্টির লক্ষ্যে তার সমর্থকদের ওপর নাসিমের লোকজন হামলা করেছে। কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ব্যাপাওে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.