২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা। তবে জেলার পুলিশ কর্মকর্তার দাবি, আগের চেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সোমবার দুপুরে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সদস্যরা বলেছেন, জেলায় মাদকের ব্যবহার বৃদ্ধি, ছিনতাই, ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। তারা বলেন, প্রকাশ্যে মাদক বিক্রি করা হচ্ছে। পুলিশ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা পাচ্ছে। অবাধে চলছে অনুমোদনবিহীন পল্লী বাইক। যত্রতত্র অবৈধ স্ট্যান্ড গড়ে উঠায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারগুলো পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে। কমিটির সদস্যরা বিশ্বকাপ ক্রিকেট খেলার সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহবান জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সামছুর রহমান। সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান বাদল, পৌর কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারী নেত্রী মরিয়ম কল্পনা, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কামাল, শহীদুল্লাহ প্রমুখ। তবে সভায় নারায়ণগঞ্জের পাঁচ সংসদ সদস্যই অনুপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সভায় সোনারগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান কালাম বলেন, সোনারগাঁওয়ের শিল্পকারখানার বর্জ্য আশপাশের খালের পানি দূষিত করছে। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। তারপরেও তারা প্রতিষ্ঠানের পাশের খালে বর্জ্য নিষ্কাশন করে যাচ্ছে। পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। স