২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দুদের বিয়ে ও উত্তরাধিকার আইন সংশোধনের সুপারিশ

হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করে হিন্দু বিয়ে আইন এবং হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করে হিন্দু বিয়ে আইন এবং হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, বিদেশে থাকা হিন্দু ধর্মাবলম্বীদের স্বামী-স্ত্রী সেদেশে যাওয়ার ক্ষেত্রে বিয়ের আইনি প্রমাণ দিতে সমস্যায় পড়ে। এ কারণে হিন্দুদের বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করে বিয়ে আইন সংশোধন করার সুপারিশ করেছে কমিটি। সংসদ ভবনে মিডিয়া সেন্টারে সুরঞ্জিত সাংবাদিকদের বলেন, "হিন্দু বিয়ে আইনে নিবন্ধন বাধ্যতামূলক নয়। মুসলিম বিয়ে আইনে তা বাধ্যতামূলক।" "হিন্দু ও মুসলিমদের উত্তরাধিকার আইনে বৈষম্য রয়েছে," উল্লেখ করে সুরঞ্জিত বলেন, "হিন্দুদেরও একশ টাকায় জমি হস্তান্তরের অধিকার পাওয়া উচিত।" মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী ইসলাম ধর্মাবলম্বীরা একশ টাকা ফি দিয়ে জমি হস্তান্তর করতে পারলেও হিন্দু ধর্মাবলম্বরীা তা পারেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিডি/১৯৫০ ঘ.