দিনাজপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে।
২৫০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রের সমান উৎপাদন ক্ষমতার দুটি ইউনিটই সংস্কার কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার ভোরে যান্ত্রিক ত্র"টির কারণে ২ নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে যান্ত্রিক ত্র"টির কারণে ইউনিটটি চারবার বন্ধ হয়ে গিয়েছিলো।
ত্র"টি মেরামত ও সংস্কার কাজের পর ইউনিটটি চালু করা হবে বলে কেন্দ্রের কর্মকর্তারা জানান।
গত ৯ নভেম্বর বন্ধ করে দেওয়া হয় ১ নম্বর ইউনিটটি। এটি উৎপাদনে যেতে আরো ৩/৪ দিন লাগতে পারে।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ৯ নভেম্বর নিয়মমাফিক ওভার হোলিং কাজের জন্য ১ নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়েছে।"
প্রধান প্রকৌশলী জানান, ২ নম্বর ইউনিটটি চালু থাকলেও গত ২১ নভেম্বর রাতে বয়লার লিকেজের কারণে বন্ধ করে দেওয়া হয়। ত্র"টি মেরামতের পর চালু করা হয়।
কিন্তু ২৬ নভেম্বর রাতে আবারো বয়লার লিকেজ হলে তা বন্ধ করে দেওয়া হয়। গত ৩ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টায় চালু করার পর ওইদিন রাত ১১টায় আবারো বন্ধ হয়ে যায় ইউনিটটি।
১২ ডিসেম্বর ক্রটিমুক্ত করে ইউনিটটি আবার চালু করার হয়। কিন্তু সুপারহিটার টিউব লিকেজ হওয়ায় সোমবার ভোরে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।
বিশ্বনাথ জানান, ২ নম্বর ইউনিটটির ওপর বেশি চাপ পড়ায় বার বার সমস্যা দেখা দিচ্ছে। বড় ধরনের ক্রটি এড়াতে এটির ওভার হোলিং জরুরি।
অন্যদিকে ১ নম্বর ইউনিটটি আগামী ৩/৪ দিনের মধ্যে উৎপাদনে যাবে বলে তিনি আশা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24