২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে কারখানায় আগুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় সোমবার আগুন লেগে একটি চানাচুর তৈরির কারখানা পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 12:35 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের শোলাকিয়ায় সোমবার আগুন লেগে একটি চানাচুর তৈরির কারখানা পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোররাত সাড়ে ৩টার দিকে মেসার্স তন্নি-মুন্নি ফুড প্রোডাক্টস নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. উসমান গণি সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে বলে দাবি করেছেন কারখানা মালিক শঙ্কর দাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমএসবি/১৮২৭ ঘ.