ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহৃত দুই বাংলাদেশিকে অপহরণকারীরা মুক্তি দিয়েছে বলে জানিয়েছেন অপহৃতদের এক সহকর্মী।
আফগানিস্তানে বলখ্ প্রদেশে সামহোয়ান কর্পোরেশনের অধীনে কর্মরত মাসুদ আলম রতন মোবাইল ফোনে রোববার রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের সঙ্গে কর্মরত অপহৃত সাতজনের মধ্যে দুইজনকে শনিবার ছেড়ে দেয় অপহরণকারীরা।
তিনি বলেন, "তারা অসুস্থ হওয়ায় তাদের ছেড়ে দেয়।"
অপহৃত পাঁচজনের খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে মাসুদ বলেন, "এরা হলেন
bdnews24