২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপজলের জামিন

পুলিশকে মারধরের মামলায় এক সপ্তাহের জন্য জামিন পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 08:17 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশকে মারধরের মামলায় এক সপ্তাহের জন্য জামিন পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল। রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল মজিদ জামিনের এ আদেশ দেন। গত ২৮ নভেম্বর দারুস সালাম থানায় ধরা দেওয়ার পর এ মামলায় ডিপজলকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গত ৫ ডিসেম্বর তা জামিনের আবেদন হাকিম আদালত নাকচ করলে তার বিরুদ্ধে জজ আদালতে আপিল করেন মনোয়ার। তার স্থায়ী জামিনের আবেদনের শুনানি হবে ২৭ ডিসেম্বর। সে পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ হলো। গত ১৬ নভেম্বর গাবতলীতে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে ডিপজলের বিরুদ্ধে। ওই ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে বাধা ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো এবং হত্যাচেষ্টার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এমআই/১৪১৪ ঘ.