২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক কারখানায় মালিক-শ্রমিক কমিটি গঠনের প্রস্তাব

পোশাক শিল্পে অসন্তোষ থেকে সহিংসতা এড়াতে মালিক-শ্রমিক প্রতিনিধি নিয়ে 'পার্টিসিপেশন কমিটি' গঠনের প্রস্তাব দিয়েছেন বিকেএমইএ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পে অসন্তোষ থেকে সহিংসতা এড়াতে মালিক-শ্রমিক প্রতিনিধি নিয়ে 'পার্টিসিপেশন কমিটি' গঠনের প্রস্তাব দিয়েছেন বিকেএমইএ নেতারা। শনিবার চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতি (সিসিসিআই) ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) আয়োজিত এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়। 'উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন ও নিট সেক্টরের সম্ভাবনা' শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম। সভায় সিসিসিআই সভাপতি ও সংসদ সদস্য এমএ লতিফ প্রতিটি তৈরি পোশাক কারখানায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে শ্রমিকদের কল্যাণে একটি কমিটি ও কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব করেন। বিকেএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি হাতেম তার প্রস্তাবে একমত হয়ে প্রতিটি কারখানায় 'পার্টিসিপেশন কমিটি' গঠনের আহ্বান জানান। লতিফ বলেন, "নতুন ঘোষিত পে-স্কেলের ত্র"টি বিচ্যুতি নিয়ে অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন না হলে বিদেশি ক্রেতারা অন্য দেশের প্রতি আগ্রহী হবে।" সিইপিজেডের সা