ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শুভ্যাড্ডা পশ্চিমপাড়া এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে (৩৩) উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবকটির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার রাতে তাকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৩৬ ঘ.
bdnews24