নরসিংদী, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন নিয়ে কোনো অরাজকতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
শনিবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান মেয়ররা পৌর অফিসে বসে নির্বাচনী কার্যকলাপ চালাতে পারবেন না।
মনোনয়নপত্রে ত্র"টি হলে তা গ্রহণ করা সম্ভব হবে না। দলীয় প্রভাব না খাটানোর জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করে দিন তিনি।
সখাওয়াত বলেন, মেয়র প্রার্থী চার লাখ টাকার বেশি খরচ করতে পারবে না। প্রার্থীর পক্ষে অন্য কেউ খরচ করলে তাও চার লাখ টাকার মধ্যে হিসাব করতে হবে।
পোস্টারে প্রেসের নাম, সংখ্যা, তারিখ উল্লেখ থাকতে হবে। এর অন্যথা হলে আচরণবিধি লঙ্ঘিত হবে বলে জানিয়ে দেন সাখাওয়াত।
অন্যদিকে সতর্কতার সঙ্গে মনোনয়নপত্র বাছাই করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, মনোনয়নপত্র নিয়ে আদালতে চ্যালেঞ্জ হয়। আদালতে যদি কোনো গাফিলতি প্রমাণিত হয় তবে সংশ্লিষ্টদের এর দায়-দায়িত্ব বহন করতে হবে।
জেলা প্রশাসক অমৃত বাড়ৈয়ের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাছ উদ্দীন ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোমেনা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন, পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী, সাংবাদিক, এলাকার গণ্যমান্য লোকজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৪ ঘ.
bdnews24