চাঁদপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মাসুদ আলম (৩৪) উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ফনিসাইর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন জানান।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাসুদের পরিবারের সঙ্গে একই গ্রমের নুরুল ইসলামদের বিরোধ চলে আসছিলো।
পুলিশ কর্মকর্তা মামুন বলেন, "শুক্রবার বিকালে মাসুদ জমিতে চাষ করার সময় নুরুল ইসলাম ও তার লোকজন মাসুদকে রড দিয়ে মারধর করে। গুরুতর আহত মাসুদকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।"
রাতেই মাসুদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ ঘটনায় মাসুদের ভাই আজিজুর রহমান বাদি হয়ে আট জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭২০ ঘ.
bdnews24