ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় এক চামড়া ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
হাজারিবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩৩ মনেশ্বর রোডের বাসিন্দা তানভির আহমেদ (৩০) নামের ওই ব্যবসায়ী শুক্রবার রাতে তার স্ত্রী মিমুকে নিয়ে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতিকালে মাথার ডান পাশে গুলিবিদ্ধ হন।
স্বজনরা তাকে শমরিতা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এসআই আজাদ জানান, কক্ষ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলটি অবৈধ।
উপ-পরিদর্শক বলেন, তানভির আহমেদ পিস্তলটি দিয়ে আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাবশত গুলি বের হয়ে তার মাথার লেগেছে পুলিশ তা নিশ্চিত হতে পারেনি।
তানভির আহমেদের মামা অ্যাডভোকেট মোশাররফ হোসেন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৬০৯ ঘ.
bdnews24