ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূগর্ভস্থ বিদ্যুত লাইনের কাজ করতে গিয়ে রাজধানীর মিরপুরের ভাষানটেকে মাটিচাপা পড়েছে পাঁচ শ্রমিক।
শনিবার দুপুর ২টায় এ দুর্ঘটনার পর তিনজনকে উদ্ধার করা হয়েছে বলে কাফরুল থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেছেন, অন্য দুজনকে উদ্ধারে কাজ চলছে।
মিরপুর-১৪ নম্বরে ভাষানটেকের হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে রাস্তার পাশে গর্ত খুঁড়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
মাটিচাপা শ্রমিকদের উদ্ধার করতে দমকল বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্ধারকারীরা কাজ শুরু করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআইটি/এমআই/১৫০০ ঘ.
bdnews24