২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপণ দাবিতে শিক্ষক অপহরণ পাহাড়ে

মুক্তিপণের দাবিতে বান্দরবানের রুমা থেকে এনজিও পরিচালিত বিদ্যালয়ের এক শিক্ষককে অপহরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 06:54 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

বান্দরবান, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে বান্দরবানের রুমা থেকে এনজিও পরিচালিত বিদ্যালয়ের এক শিক্ষককে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অপহরণের পর দুস্কৃতীরা ২ লাখ টাকা চেয়ে বার্তা পাঠিয়েছে বলে অপহৃত অংথোয়াইচিং মারমার (৩২) স্বজনরা জানিয়েছেন। কারা অপহরণ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টি (এএলপি) এতে জড়িত। অংথোয়াইচিং রুমার মালাইগ্র পাড়ার কারিতাস পরিচালিত প্রাথমিক শিক্ষা কেন্দ্রে পড়াতেন। তার বাড়ি মালাইগ্র পাড়াতেই। রুমা থানার ওসি মো. বাছা মিয়া শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অংথোয়াইচিংকে উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে। স্থানীয় সাংবাদিক শৈহ্লাচিং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ৩ থেকে ৪ জনের অস্ত্রধারী সন্ত্রাসী অংথোয়াইচিংএর ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা নিয়ে বান্দরবানের পাশের রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলীতে নিয়ে যাওয়ার জন্য অপহৃতের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.