২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সশস্ত্র বাহিনীর ১৮ সদস্য ঢাকায়

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর ১৮ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 03:43 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর ১৮ সদস্য। বুধবার ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এয়ার চীফ মার্শাল (অব.) স্বরূপ কৃষান কাউল এর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর এই ১৮ জন যোদ্ধা বুধবার বাংলাদেশে পৌঁছেছেন। এর মধ্যে ১৪ সস্ত্রীক এসেছেন। বৃহস্পতিবার ভোরে তারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং জাতীয় প্যারেড স্কয়ারে সাম্মলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও তারা যোগদান করবেন এবং তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও তারা জাতীয় প্যারেড স্কয়ারে ৯ পদাতিক ডিভিশন আয়োজিত নৈশকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন এবং কুমিল্লা ময়নামতি সেনানিবাস পরিদর্শন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/২১৩৪ ঘ.