২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু রোববার

সুপ্রিম কোর্টের আসন্ন অবকাশকালীন ছুটিতে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়গুলো নিষ্পত্তির জন্য বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে মনোনীত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 04:49 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আসন্ন অবকাশকালীন ছুটিতে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়গুলো নিষ্পত্তির জন্য বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এ মনোনয়ন দেন। এতে আরো বলা হয়, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ২০ ডিসেম্বর ও ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। আগামী ১৯-২৩ ডিসেম্বর এবং ২৬-৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২২৩৭ ঘ.