ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরায় একটি পাটকলে লাগা আগুনে চারটি গুদাম পুড়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।
রোববার রাত সাড়ে ৮টার দিকে আহমেদ লতিফ বাওয়ানি নামের পাটকলের গুদামে আগুন লাগে। এরপর একটি গুদাম থেকে পাশের আরেকটি গুদাম ও একটি শেডে আগুন ছড়িয়ে পড়ে।
সোমবার সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রন কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার জানান। তবে এখনও নিভু নিভু আগুন রয়েছে। এজন্য ড্যাম্পিং এর কাজ চলছে।
গত দশ ঘণ্টায় মোট চারটি গুদাম পুড়ে গেছে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন কোথা থেকে লেগেছে সেটা জানাও সম্ভব হয়নি।
দমকলের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে আনিসুর রহমান জানান।
রাত পৌনে ১২টার দিকে ঢাকার দমকল বাহিনীর উপ-পরিচালক আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুটি গুদাম ও একটি শেডের বাইরে আগুন বি
bdnews24