২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭৩ পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার

রংপুর বিভাগের ১৮টি এবং রাজশাহী বিভাগের ৫৫টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 04:21 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর বিভাগের ১৮টি এবং রাজশাহী বিভাগের ৫৫টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার। আগ্রহী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের এদিন বিকাল ৫টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। গত ২ ডিসেম্বর তফশিল ঘোষণার পর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, এসব পৌরসভার প্রার্থীদের মনোনায়নপত্র যাচাই-বাছাই হবে ১৪ ও ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ ডিসেম্বর। ভোট হবে আগামী ১২ জানুয়ারি। ইসি সবিচালয়ের কর্মকর্তা বাতেন জানান, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল ও শোডাউন করা যাবে না। প্রার্থীরা পাঁচজনের বেশি সমর্থক সঙ্গে নিতে পারবেন না। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, মনোনয়ানপত্র দাখিলের আগেই প্রার্থীকে কোনো তফসিলী ব্যাংকে একাউন্ট খুলতে হবে এবং তাতে নির্ধারিত জামানত জমা দিতে হবে। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা আকারে ৭টি তথ্য দিতে হবে। প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচারণা চালানো যাবে না। যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে আপিল করা যাবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তারা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সোমবার রংপুর বিভাগের যেসব পৌরসভার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সেগুলো হচ্ছে