২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেড'র ঘটনায় ৩টি মামলা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 06:22 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে। রোববার গভীর রাতে পুলিশ এ তিনটি মামলা করে বলে জানিয়েছেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ৩১ জনসহ মামলায় তিন হাজার আসামি করা হয়েছে। বাকি আসামিরা অজ্ঞাত। পুলিশ কর্মকর্তা আরো জানান, পুলিশের ওপর হামলা, নাশকতা সংঘটন ও হত্যার অভিযোগে পৃথক তিনটি মামলা হয়েছে। মামলা তিনটির বাদী হয়েছেন বন্দর থানার এসআই মো. মনির , এসআই বিপ্লব ও এসআই মেজবাহ। গ্রেপ্তার হওয়া এক শ্রমিকের কাছ থেকে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল বলে বন্দর থানার এসআই অমির কান্তি দে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০১৮ ঘ.