চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিইপিজেডে সংঘর্ষ-মৃত্যুর ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন বেপজা চেয়ারম্যান জামিল আহমেদ খান।
রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। কমিটির সভাপতি বেপজার সদস্য ময়েজউদ্দিন আহমদ (ইনভেস্টমেন্ট প্রমোশন) এ কমিটির সভাপতি।
বেপজা চেয়ারম্যান জানান, শনিবার রাতে ইয়াংওয়ান গ্র"পের ইয়াংওয়ান স্পোর্টস সু লিমিটেডে শ্রমিক অসন্তোষের পর কারখানাটির কর্র্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে।
"কিন্তু শ্রমিকদের একটি দল আলোচনা থেকে বেরিয়ে এসে ভাংচুর শুরু করে। তাদের সঙ্গে লুঙ্গি পরা কিছু লোক ছিলো। অথচ সিইপিজেডে লুঙ্গি পরিহিত কোন শ্রমিক প্রবেশ করতে পারে না।"
রোববার দুপুর পর্যন্ত ইয়াংওয়ান কর্তৃপক্ষের সঙ্গে তার যোগাযোগ হয়েছে জানিয়ে চেয়ারম্যান জামিল আহমেদ বলেন, "তারা আমাকে জানিয়েছে বেতন সংক্রান্ত সমস্যা সমাধান হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৩৫ ঘ.
bdnews24