২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের সময় জ্ঞান হারানো একজনকে মৃত ঘোষণা

চট্টগ্রাম ইপিজেডে সংঘর্ষের সময় জ্ঞান হারানো একজনকে মৃত বলে ঘোষণা করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 04:26 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ইপিজেডে সংঘর্ষের সময় জ্ঞান হারানো একজনকে মৃত বলে ঘোষণা করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক। মৃত রুহি দাস (৪৫) সিইপিজেডে সিয়াম সুপিরিয়র নামে একটি প্রতিষ্ঠানে স্যাম্পল মেকার হিসেবে কাজ করতেন। রুহির শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিলো না বলে জানান তার ভাইপো টিটু দাস। রুহির শ্যালক জানান, সংঘর্ষের মধ্যে ইপিজেড থেকে বের হয়ে জ্ঞান হারান রুহি। এরপর তাকে প্রথমে বন্দরটিলা হাসতপাতালে, পরে চমেক হাসপাতালে নেওয়া হয়। চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রুহিকে মৃত ঘোষণা করেন। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ নগরীর পাথরঘাটা এলাকায় বসবাস করতেন রুহি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২২১৬ ঘ.