ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ডেমরায় একটি পাটকলে লাগা আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।
রোববার রাত সাড়ে ৮টার দিকে আহমেদ লতিফ বাওয়ানি নামের পাটকলের গুদামে আগুন লেগে যায়। এরপর একটি গুদাম থেকে পাশের আরেকটি গুদাম ও একটি শেডে আগুন ছড়িয়ে পড়ছে।
দমকলের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে আনিসুর রহমান জানান।
রাত পৌনে ১২টার দিকে ঢাকার দমকল বাহিনীর উপ-পরিচালক আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইটি গুদাম ও একটি শেডের বাইরে আগুন বি
bdnews24