২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালালাবাদ গ্যাস'র ব্যবস্থাপক হত্যায় মামলা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড'র ব্যবস্থাপক আনোয়ারা আবেদীন চৌধুরী হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

সিলেট, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড'র ব্যবস্থাপক আনোয়ারা আবেদীন চৌধুরী হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার তার স্বামী সামসুল আবেদীন চৌধুরী কোতয়ালি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এদিকে রোববার বাদ আসর হযরত শাহজালালের (রহ.) দরগা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় এই নারী মুক্তিযোদ্ধারকে দরগাহসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। গত বৃহস্পতিবার নগরীর লামাবাজার পুলেরপাড়ের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গত শনিবার ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞ দল হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত নিয়ে ফিরে গেছে। সিআইডি'র ছয় সদস্যের এ দলটি পুলেরপাড়ের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাপাতি, নিহতের রক্ত এবং খুনিদের হাত ও পায়ের ছাপ সংগ্রহ করেছে। সিলেট কোতয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বলেন, পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বৃহস্পতিবার নিজ বাসার তালাবদ্ধ কক্ষ থেকে গলিত অবস্থায় জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপক (ক্রয়) আনোয়ারা আবেদীন চৌধুরীর (৬০) লাশ উদ্ধার করে কোতয়ালি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৪ ঘ.