২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরায় বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক

সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ কয়েকটি বিষয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিডিআর ও বিএসএফ'র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 01:43 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ কয়েকটি বিষয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিডিআর ও বিএসএফ'র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ভবনে রোববার দুপুর সোয়া ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআর ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত করিম। তাকে সহায়তা করেন উপ-অধিনায়ক মেজর মুনির, খুলনা সেক্টর হেড কোয়ার্টারের স্টাফ কর্মকর্তা মেজর এলাহি বক্স, ৪১ রাইফেল ব্যাটালিয়নের উপপরিচালক মাহবুব হোসেনসহ বিডিআরের ১৪ জন কর্মকর্তা। ভারতের পক্ষে নেতৃত্বে