২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের আলোচনায় বসার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বেতন বৃদ্ধির জন্য কারখানা ভাংচুরের পরিবর্তে শ্রমিকদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 08:15 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বৃদ্ধির জন্য কারখানা ভাংচুরের পরিবর্তে শ্রমিকদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সরকার ঘোষিত মজুরি কাঠামো অনুযায়ী বেতন-ভাতার দাবিতে চলমান শ্রমিক আন্দোলন ও ভাংচুরের প্রেক্ষাপটে এ আহ্বান জানালেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, "আশা করবো, শ্রমিক ভাই-বোনেরা ও শ্রমিক নেতারা বেতন বৃদ্ধির জন্য কারখানা ভাংচুর করবেন না। আপনাদের কোনো দাবি থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করুন।" রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, "আমি বিজিএমইএ সভাপতির সঙ্গে কথা বলে জেনেছি, নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়িত হয়েছে।" পোশাক শিল্প উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "যদি ২-১০টা কারখানায় এখনও তা বাস্তবায়িত না হয়ে থাকে তা হলে সেখানে দ্রুত বাস্তবায়ন করুন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/১৪১১ ঘ.