২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে সংঘর্ষ-ভাংচুর-গুলি, নিহত ১

চট্টগ্রাম ইপিজেডে দফায় দফায় সংঘর্ষে নিহত হয়েছে একজন। আহত হয়েছে পুলিশসহ অধর্শত। ৩০ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছুটি দেওয়া হয়েছে সব কারখানায়। ঘটনাস্থল থেকে জানাচ্ছেন মিঠুন চৌধুরী। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 07:58 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ইপিজেডে সংঘর্ষে নিহত হয়েছে একজন। রোববার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে পুলিশসহ অধর্শত। ৩০ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছুটি দেওয়া হয়েছে সব কারখানায়। প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে পুলিশ ও র‌্যাব বিক্ষুব্ধ শ্রমিকদের ইপিজেড এলাকা থেকে হটিয়ে দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ওই সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের হটানোয় অংশ নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরাও। পুলিশ জানিয়েছে, সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অন্তত আটটি কারখানায় ভাংচুর চালিয়েছে শ্রমিকরা। ভাংচুর করেছে ৩০টি গাড়ি। পোড়ানো হয়েছে দুটি মটর সাইকেল। সংঘর্ষ থামার পর বেলা ৩টার দিকে বেপজা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী ও এমএ লতিফ। কোরীয় মালিকানাধীন ইয়াং ওয়ান কর্পোরেশনের একটি কারখানা থেকে শনিবার শ্রমিক অসন্তোষের সূত্রপাত। নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন বাড়ার ক্ষেত্রে বৈষম্য হয়েছে- এ অভিযোগে শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ-ভাংচুরের পর রাতে প্রতিষ্ঠানটি তাদের সব কারখানা বন্ধ করে দেয়। সংঘর্ষচিত্র রোববার সকাল ৮টায় কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে বলে স্থানীয়রা জানায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শ্রমিকরা ইপিজেডের ভেতরে কয়েকটি কারখানায় হামলা চালায়। তারা বাইরে থেকে কিছু ভাংচুরের পর বাধা পেয়ে ইপিজেড সংলগ্ন সড়কে নেমে আসে। এরপর পতেঙ্গা থেকে চট্টগ্রাম শহরমুখী এয়ারপোর্ট রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক হাজার শ্রমিক এয়ারপোর্ট রোডের ইপিজেড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। অল্প সংখ্যক পুলিশ ও আনসার সদস্য ইপিজেডের ফটক বন্ধ করে শ্রমিকদের ভেতরে ঢুকতে বাধা দেয়। শ্রমিকরা লাঠি-সোঁটা নিয়ে সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এরপর ইপিজেড মোড়ের বে শপিং সেন্টার ও ঝনক প্লাজা নামে দুটি বিপণি বিতানে ভাংচুর চালায়। দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা ইপিজেডের ফটকের কাছে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। দুপুর সোয়া ১২টার দিকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব গিয়ে জলকামান থেকে পানি, কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে শ্রমিকদের ইপিজেড মোড় থেকে হটিয়ে দেয়। ওই সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগ দেয় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা। ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা সাড়ে ৯টার দিকে রাস্তায় নেমে আসে।" ইপিজেডের সিবিসি অপটিন্যাক্স নামে একটি জাপানি কারখানার ব্যবস্থাপক মোহাম্মদ ফারুকী বলেন, "এ রকম অবস্থা আমার ১৫ বছরের চাকরি জীবনে আর দেখিনি।" শ্রমিকরা তার কারখানাসহ অনেকগুলো কারখানায় ভাংচুর চালায় বলে জানান তিনি। শনিবার সংঘর্ষের পর রোববার নিরাপত্তা জোরদার করা উচিত ছিলো বলেও মন্তব্য করেন ফারুকী। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকশিশনার (বন্দর) কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্ধ ইয়াং ওয়ানের শ্রমিকদের সকালে পুলিশ বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও তারা উত্তেজিত হয়ে ইপিজেডে ভাংচুর চালায়। শ্রমিকরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালালে পুলিশ তাদের কারখানার বাইরে হটিয়ে দিলে সেখানেও তারা ভাংচুর শুরু করলে পুলিশ ব্যবস্থা নেয়।" সকালের সংঘর্ষের পর থেকে ইপিজেডের মূল ফটক বন্ধ করে দেওয়া হলেও দুপুর সাড়ে ১২টার দিকে তা খুলে দেওয়া হয়। ইপিজেডের ১৭০টি কারখানার সবগুলোতেই ছুটি ঘোষণা করলে শ্রমিকরা একযোগে বেরিয়ে আসেন। হতাহত চট্টগ্রাম ইপিজেড এলাকায় দায়িত্বরত শিল্প পুলিশের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কাছে এক জন শ্রমিক নিহত হওয়ার কথা স্বীকার করেন। ঢাকায় শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও একই তথ্য জানান। নিহত আরিফুল ইসলাম (২৩) পেশায় রিকশাচালক, তার বাড়ি দিনাজপুর। তিনি শহরের নেভি হাসপাতালের দুই নম্বর গেট সংলগ্ন এলাকায় থাকতেন। বিক্ষোভ দমনে শটগান থেকে গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন পুলিশ কর্মকর্তা রেজাউল। তবে আরিফুল পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা- তা নিশ্চিত করতে পারেননি তিনি। তিনি বলেছেন, শ্রমিকদের হামলায় অন্তত ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশ এক জনের কথা স্বীকার করলেও শ্রমিকরা দাবি করেছে, পুলিশের গুলিতে চার শ্রমিক নিহত হয়েছে। অনেক শ্রমিক আহত হয়েছে। দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই পুলিশ সদস্যসহ ১০ জনকে। তারা হলেন- কামাল মিয়া (২৮), আল আমিন (২৮), মোহাম্মদ মনির (২৮), আবু সাঈদ (২৮), মোহাম্মদ বশির (২৬), হাফিজুল (২৫), মোহাম্মদ জসিম (২৫), আবুল কাশেম (৪০), ট্রাফিক সার্জেন্ট মাহবুব (৪০) ও কনস্টেবল মোহাম্মদ মহিদ্দিন (২৫)। আহত শ্রমিকদের অধিকাংশই রবার বুলেটবিদ্ধ। দুপুরে হাসপাতাল মর্গে ইপিজেড এলাকা থেকে দুটি লাশ হাসপাতলে আসে। তাদের দেহে জখম থাকলেও তারা সংঘর্ষে নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। শাহ আলম নামে এক ভ্যানচালক ইপিজেডের আড়াই কিলোমটার দূরের একটি এলাকা থেকে লাশ দুটি নিয়ে আসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি তরকারি বিক্রি করি। আমার ভ্যান থেকে তরকারি ফেলে দিয়ে লাশ দুটি তুলে হাসপাতালে নিয়ে আসতে বলে কয়েকজন যুবক।" ইপিজেড এলাকায় শ্রমিকদের হামলায় আহত হন দুজন সাংবাদিক। তারা হলেন- বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোপ্রধান হাসান ফেরদৌস ও দৈনিক ইনকিলাবের আলোকচিত্রী কুতুবউদ্দিন। তারা চট্টগ্রাম শহর থেকে ইপিজেডে আসছিলেন। কুতুবের ক্যামেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ইপিজেড মোড় থেকে শ্রমিকদের হটানোর পর সেখানে মিছিল করে সরকার সমর্থক শ্রমিক লীগ। এর আগে তারা পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া করে। ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাংচুরের কারণে আমরা এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেশের ভাবমূর্তিও ক্ষুণ