সাভার, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন-ভাতার দাবিতে সাভারের আশুলিয়ায় অবস্থিত চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রোববার সকাল থেকে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছে।
কারখানা চারটি হচ্ছে-আশুলিয়ার ডিইপিজেড এলাকার পুরাতন জোনের হোপলোন বিডি লিমিটেড এবং নতুন জোনের আলফা প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেড, নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেড এবং জামগড়া এলাকার স্টারলিংক ক্রিয়েশন।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় কারখানা চারটির সামনে শিল্প পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআর/এজে/১৩৫৫ ঘ.
bdnews24