২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বিচারপতির শপথ

হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া চার জন বিচারপতি শপথ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 05:44 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া চার জন বিচারপতি শপথ নিয়েছেন। রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন বিচারপতিদের শপথ পড়ান প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তারা হলেন- ভবানী প্রসাদ সিংহ, আনোয়ারুল হক, মো. আকরাম হোসেন চৌধুরী ও মো. আশরাফুল কামাল। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি এ চারজনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর এ নিয়ে চার দফায় ৩২ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ পেলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.