চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচার কোনো পথ নেই।
তিনি বলেন, পৃথিবীর কোনো শক্তিই যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। আওয়ামী লীগ ও এর সভানেত্রী শেখ হাসিনা থাকলে যুদ্ধাপরাধের বিচার হবেই।
প্রতিমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে তিনি চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে বিজয় শিখা প্রজ্জ্বলন করে ঐতিহ্যবাহী এ বিজয় মেলার উদ্বোধন করেন। মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
পরে বিজয় মঞ্চে আয়োজিত আলোচনা সভায় তাজুল ইসলাম অভিযোগ করেন, বিরোধীদলীয় নেত্রী আদলতের রায়ে নিষ্পত্তি হওয়া একটি বাড়ির মালিকানা এবং তার দুই ছেলেকে রক্ষায় 'অন্যায়' হরতাল দিচ্ছেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের ডাকা অতীতের হরতালের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী দাবি করেন, ওই হরতাল কখনো জনগণের স্বার্থবিরোধী ছিল না। যখনই জনগণের স্বার্থ ক্ষ্ণু
bdnews24