২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় 'ধর্ষণকারী' গ্রেপ্তার

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নেত্রকোনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

নেত্রকোনা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নেত্রকোনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের পাটপট্টি এলাকা থেকে জামাল উদ্দিন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। গত ৩ ডিসেম্বর রাতে সদর উপজেলার বলাইনগুয়া গ্রামের এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) দুর্বৃত্তরা অপহরণ করে। দু'দিন পর ধারিয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। নেত্রকোনা থানার ওসি এ কে এম কাউছার বলেন, ইশারায় মেয়েটি তার পরিবারের সদস্যদের জানায়- দুর্বৃত্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করেছে। এ ঘটনায় তার মা বাদী হয়ে ৫ ডিসেম্বর অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৭ ঘ.