২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাল্যবিয়ে ভণ্ডুল

সময়মতো পদক্ষেপ নিয়ে নওগাঁয় শুক্রবার একটি বাল্যবিয়ে বন্ধ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

নওগাঁ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়মতো পদক্ষেপ নিয়ে নওগাঁয় শুক্রবার একটি বাল্যবিয়ে বন্ধ করেছে পুলিশ। বিকালে জেলা শহরের চকদেব জনকল্যাণ পাড়ায় এই বিয়ে হওয়ার কথা ছিল। পুলিশ জানায়, জনকল্যাণ পাড়াল ১৫ বছর বয়সী একটি মেয়ের সঙ্গে সদর উপজেলার কুশাডাংগা গ্রামের বাদশাহ মিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। সে অনুযায়ী দুই পরিবারে বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়। এদিকে বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আকতার, প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক শাহজাহান আলী খবরটি পুলিশকে জানান। নওগাঁ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ বেলা সোয়া ১২টায় মেয়েটির বাড়িতে গিয়ে উভয়পক্ষকে ডেকে বিয়ের কার্যক্রম বন্ধ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৮ ঘ.