২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ ছিনতাই নিয়ে পরে বিবৃতি দেওয়া হবে: নৌমন্ত্রী

নৌমন্ত্রী শাজাহান খান সংসদে বলেছেন, জাহাজ ছিনতাই নিয়ে পরে বিবৃতি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌমন্ত্রী শাজাহান খান সংসদে বলেছেন, জাহাজ ছিনতাই নিয়ে পরে বিবৃতি দেওয়া হবে। বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংসদ মইন উদ্দিন খান বাদল জাহাজ ছিনতাই বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, "এই ঘটনায় এই সংসদের সবাই এবং দেশবাসী উদ্বিগ্ন। আশা করি যথাসময়ে আমরা এ ব্যাপারে সরকারের বিবৃতি পাবো।" নৌমন্ত্রী বলেন, "আমরা এখনো এ বিষয়ে নবীন। পরবর্তীতে এ বিষয়ে বিবৃতি দেবো।" রোববার বিকাল পৌনে ৪টার দিকে বাংলাদেশের পতাকাবাহী এমভি জাহান মনি কোচিন বন্দর থেকে ৩০০ নটিক্যাল মাইল দুরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে। এসময় জাহাজটিতে ২৫ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন। এদের মধ্যে একজন নাবিক স্বপরিবারে ছিলেন। সেদিন নৌমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এটি বাংলাদেশি জাহাজ নয়, মালয়েশীয় জাহাজ। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি সাংবাদিকদের বলেন, "ছিনতাই হওয়ার জাহাজটি উদ্ধার এবং এতে থাকা বাংলাদেশি কর্মীদের রক্ষায় ইতোমধ্যেই বিভিন্ন দেশের উদ্ধারকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংস্থাগুলো দখলদার জলদস্যুদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০৬ ঘ.