২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের সপ্তম অধিবেশন সমাপ্ত

প্রধান বিরোধী দল বিএনপির টানা বর্জনের মধ্য দিয়ে জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 03:14 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির টানা বর্জনের মধ্য দিয়ে জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। এর আগে সংসদের ষষ্ঠ অধিবেশনও টানা বর্জন করে বিএনপি। বৃহস্পতিবার পর্যন্ত সংসদে বিএনপির টানা অনুপস্থিতি ৪৯ দিনে দাঁড়ালো। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মাত্র পাঁচদিন নবম সংসদে যোগ দেন। পাঁচদিনের সংক্ষিপ্ততম সপ্তম অধিবেশনে ৪টি বিল পাস হয়েছে। বিল চারটি হলো বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০, ভোটার তালিকা (সংশোধন) বিল-২০১০, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিল-২০১০ এবং বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল বিল-২০১০। এছাড়া এ অধিবেশনে জাতীয় শিক্ষানীতি ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে সাধারণ আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১০৯ ঘ.