২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস কুচকাওয়াজের মহড়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত

বিজয় দিবস উপলক্ষ্যে সম্মিলিত বাহিনীর ১৪ ডিসেম্বরের কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 02:56 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষ্যে সম্মিলিত বাহিনীর ১৪ ডিসেম্বরের কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীর তেজগাঁওয়ের প্যারেড স্কয়ারে এ মহড়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সেনাবহিনীসহ বিভিন্ন বাহিনীর ট্যাংক, কামান, অস্ত্র বহনকারী যান্ত্রিক বহর, বিমান বাহিনীর ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক প্রদর্শনী করা হবে। অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের মোবাইল ফোন বন্ধ রাখা, পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যত্রতত্র খাবার ও পানির বোতল না ফেলার অনুরোধ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২০৫১ ঘ.