২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক কেজি ওজনের হেরোইন সদৃশ দ্রব্য উদ্ধার

রাজধানীর আগারগাঁও এলাকা থেকে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক কেজি ওজনের হেরোইন সদৃশ দ্রব্য উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও এলাকা থেকে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক কেজি ওজনের হেরোইন সদৃশ দ্রব্য উদ্ধার করেছে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হচ্ছে রণি আক্তার (৫০) এবং করিমুন্নেছা (৩০)। শের-এ-বাংলা নগর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আগারগাঁও বিএনপি বাজার পানির পাম্পের পাশের রাস্তার মাথায় দুই মহিলাকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি প্যাকেট উদ্ধার করে। জাহাঙ্গীর আলম জানান, প্যাকেটে থাকা দ্রব্যগুলো হেরোইন বলে অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী বৃহস্পতিবার সকালে থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৯৫৭ ঘ.